হোম > রাজধানী

রাজধানীতে গ্রেপ্তার ১৬৯, মামলা ৫৪

স্টাফ রিপোর্টার

জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২ টা থেকে রোববার দিবাগত রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০ ও দিনে ৩২৭ টিম দায়িত্ব পালন করে।

টহল টিমগুলোর মধ্যে রয়েছে- মোবাইল পেট্রোল টিম ৪৭৯, ফুট পেট্রোল টিম ৭৩ ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১ পুলিশি চেকপোস্ট পরিচালনা করে ডিএমপি।

গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- দুই জন ডাকাত, পাঁচজন জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, দুই জন চাঁদাবাজ, ১৭ জন চোর, নয় জন মাদক কারবারি, ২৩ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। ৎ

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চাপাতি, একটি চাকু, ছয়টি লোহার পাইপ, তিনটি মোবাইল ফোন ও নগদ নয় হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে চার কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবা।

গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৪ মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেমরায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আর্থিক অনিয়মের প্রতিবাদে চাকরিচ্যুত, বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই কর্মকর্তার অনশন

ট্রাস্ট ব্যাংকের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৬

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৫

রাজধানীতে ডিবির ব্লক রেইড, ৫৮ মাদকাসক্ত গ্রেপ্তার

রাজধানীতে নারী আনসার সদস্যের গলিত লাশ উদ্ধার, পলাতক স্বামী

৩০০ ফুট সড়কে কারে বাইকের ধাক্কা, নিহত ২