হোম > রাজধানী

কালো ধোঁয়া ঠেকানো ও পরিবেশ রক্ষায় সাত দাবি

স্টাফ রিপোর্টার

পুরোনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ মোট সাত দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

গ্রীন ভয়েসের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালি নিয়ে তারা রাজু ভাস্কর্যের দিকে যাত্রা করেন।

এদিকে, তাদের সাত দফা দাবিগুলো হলো:- জীবাশ্ম জ্বালানিনির্ভর ও পুরাতন যানবাহনের ব্যবহার বন্ধ করতে হবে এবং কালো ধোঁয়া নির্গমণ ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে; দু-স্ট্রোক ইঞ্জিনচালিত যানবাহন সারা দেশে নিষিদ্ধ করতে হবে; সব অবৈধ ইটভাটা বন্ধ করাসহ নদীপাড়ের ইটভাটা ভেঙে ফেলতে হবে এবং কাঠ বা গাছ জ্বালানি হিসেবে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে; মাটির ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের মতো পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উৎসাহ দিতে হবে এবং সরকারি প্রকল্পে তা বাধ্যতামূলক করতে হবে; নির্মাণকাজের সময় বায়ু ও শব্দ দূষণ কমাতে ঘের দেওয়া, ঢাকনা ব্যবহার এবং ধুলা নিয়ন্ত্রণে কঠোর নিয়ম মানতে হবে; ঢাকাসহ সব বড় শহরে বায়ুর মান পরিমাপের ব্যবস্থা বাড়াতে হবে এবং আগাম দূষণের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করাসহ শুষ্ক মৌসুমে নিয়মিতভাবে রাস্তা ভেজাতে হবে এবং এ জন্য সিটি করপোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের সমন্বয় নিশ্চিত করতে হবে। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মুনসাফা তৃপ্তি তাদের দাবিগুলো তুলে ধরেন।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, স্থপতি ইকবাল হাবিব, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শিল্পী ও শিক্ষক আবু সেলিম, গ্রিন ভয়েসের উপদেষ্টা শফিক রেজা। এছাড়াও রাজধানীর তেজগাঁও কলেজসহ প্রায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮