হোম > রাজধানী

আল্লামা নূরুল হকের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম, বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার দেওয়া এক শোক বিবৃতিতে তিনি বলেন, গত রাতে আল্লামা নূরুল হকের ইন্তেকালে দেশ একজন প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামি ব্যক্তিত্বকে হারিয়েছে।

শোক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আনুমানিক ৮৪ বছর বয়সী আল্লামা নূরুল হক চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি তাফসির বিষয়ে বিশেষ অধ্যয়ন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, ১৯৮০ সাল থেকে বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সহিহ বুখারি শরিফের দরস প্রদান, বহু মাদ্রাসা প্রতিষ্ঠায় সহযোগিতা এবং কুমিল্লার কওমি মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে আল্লামা নূরুল হকের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মরহুমের সরল জীবনযাপন, ইখলাস ও দ্বীনি খেদমত আলেম সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের সব নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন।

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কমিটি পুনর্গঠন

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদনে মিলল সাড়া, অসহায়দের পাশে ঢাকা জেলা প্রশাসক

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ডেমরায় বাওয়ানী স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন