হোম > রাজধানী

রামপুরার সিএনজি গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

রাজধানীর রামপুরায় সিএনজি ও অটো রিক্সার গ্যারেজে আগুন লাগার এক ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস এর ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৫ টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পর্যায়ক্রমে খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আগুনে কোন ধরনের হতাহতের খবর নেই। তবে ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ