হোম > রাজধানী

প্রধান উপদেষ্টার বাসভবন ও শাহবাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বিশেষ প্রতিনিধি

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যমুনার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়ক ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকেই ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুরে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, বৃহস্পতিবার রাত থেকেই পুলিশসহ অন্য বাহিনীগুলোর নিরাপত্তা জোরদার রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা নিরাপত্তার স্বার্থে যমুনার সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে।

এদিকে গতকাল বিকেলে শাহবাগে অবস্থান নেয় ছাত্র-জনতা। শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান, রায়ট কার। র‌্যাব সদস্যদের উপস্থিতিও চোখে পড়েছে। ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোন পক্ষ স্যাবোটাজ ঘটাতে না পারে সেজন্যে সাদা পোশাকের গোয়েন্দাদের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়িানো হয়েছে। সতর্ক তৎপরতা বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮