হোম > রাজধানী

ফার্মগেটে বাস থেকে ককটেল নিক্ষেপ, কলেজ শিক্ষার্থীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। এর মধ্যে একজন তেজগাঁও কলেজের শিক্ষার্থী, বাকি দুজন হলেন হোটেল কর্মী ও ফুচকা বিক্রেতা।

সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, রাত সাড়ে দশটার দিকে গাবতলী থেকে সায়েদাবাদ গামী আট নম্বর বাসটি ফার্মগেট বাস স্ট্যান্ডে আসলে বাসের ভিতর থেকে ককটেল দুটি ছুড়ে মারা হয়। এর মধ্যে একটি ককটেল কলেজের ওই শিক্ষার্থীর পায়ে এসে বিস্ফোরিত হয়।

গুরুতর আহত কলেজ শিক্ষার্থীকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে স্থানীয় আল রাজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তেজগাঁও থানার ওসি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানাল, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।

আল্লামা শফী ও বাবুনগরীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের

‘পাহাড়ে মশলা চাষ ও প্রাণিসম্পদ বাড়াতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে’

মুসলিম বিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতির আহ্বান

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

শাপলা স্মৃতি সংসদের ‘শাপলা কর্নার’ পরিদর্শন করলেন মাওলানা মাহফুজুল হক

মক্কায় হামলার অপচেষ্টার নিন্দা তাহাফফুজে খতমে নবুওয়তের

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন