হোম > রাজধানী

রাজধানীতে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁও বনশ্রী তিতাস রোডে ছিনতাইকারীর গুলিতে নাফিজ আজিজ সিদ্দিক (৩৩) নামের এক যুবক আহত। তিনি ফার্মা সিটিক্যাল চাকরি করেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, নাফিজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে রাতে তার এক বসের আম্মা মারা যাওয়ায় বাসাবোতে গিয়েছিল সেখান থেকে তার এক বন্ধুকে যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে করে নামিয়ে দিয়ে বাসায় ফিরার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ৩ জন তার পথরোধ করে তার ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল ২ টি মোবাইল এবং মানিব্যাগ জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে বাম পায়ে গুলি করে আহত করে। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আহত নাফিজ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় পরিবারের সাথে থাকেন।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত