হোম > রাজধানী

মোবাইল সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যবসায়ীদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে মানববন্ধন করেছেন মোবাইল বিক্রেতারা।

রোববার সকাল ৯টার দিকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনইআইআর ব্যবস্থার নানা জটিলতা এবং বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ বৈধ ব্যবসাকে বাধাগ্রস্ত করছে। তারা বলেন, সরকারের কাছে তারা ভ্যাট দিয়ে বৈধভাবে ব্যবসা চালাতে চান, তবে ভ্যাট-ট্যাক্সের হার কমিয়ে সহজ করতে হবে।

একজন মোবাইল ব্যবসায়ী বলেন, গ্রে মার্কেটে প্রায় ২০ থেকে ২৫ হাজার ব্যবসায়ী কাজ করেন। হঠাৎ যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, আমরা কোথায় যাব? আমরা কর না দেয়ার পক্ষে নই, বরং ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই।

এর আগে এমবিসিবি ঘোষণা দেয়, রোববার থেকে ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ থাকবে।

শনিবার সংগঠন থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির দাবিতে কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামবেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ