হোম > রাজধানী

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

আমার দেশ অনলাইন

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশিত বিতর্কিত পুস্তকসমূহ বাজেয়াপ্ত করার দাবিতে আগামী ১৫ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার বাদ জোহর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে অনুষ্ঠিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

পূর্বঘোষিত এ জাতীয় সম্মেলনে তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমাদ কুরাইশী, মাওলানা সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং মাওলানা আরসাদ রাহমানী।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসের মধ্যে ঢাকা মহানগরের সকল জোন কমিটি পূর্ণাঙ্গ করা হবে। পাশাপাশি আসন্ন জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরের প্রতিটি জোন—খিলগাঁও, বারিধারা, উত্তরা, লালবাগ-চকবাজার, মোহাম্মদপুর, মিরপুর, কেরানীগঞ্জ ও সাভার—এবং নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বৈঠক থেকে আসন্ন জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম এবং আপামর নবীপ্রেমী তাওহিদী জনতার প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আল আমিন ফয়জী, মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, মাওলানা জুবায়ের রশিদ, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা আব্দুল্লাহ মাসুদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা জুবায়ের আহমদ বকশী, মাওলানা আনোয়ারুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় সামুরাইসহ যুবক গ্রেপ্তার

কারিগরি শিক্ষার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে: নূরুল ইসলাম

শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গেন্ডারিয়ায় বিশেষ অভিযানে আটক ২৮

মাকসুদা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭৭

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

২৩ মোটরসাইকেলে এসে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার