হোম > রাজধানী

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন।

তিনি বলেন, চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।

চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলে জানান পরিচালক রফিকুল ইসলাম।

সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, ‘হয়তো-বা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’

এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

২৩ মোটরসাইকেলে এসে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার

রাজধানীর নীরব এলাকায়ও বিকট হর্ন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকায় ৪র্থ আন্তর্জাতিক সফটওয়্যার সিম্পোজিয়াম ৫ ডিসেম্বর

কোরআনের শিক্ষা ছাড়া নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি হয় না: মাওলানা আবদুল হালিম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

২৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কেরাণীগঞ্জে