হোম > রাজধানী

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের ব্লকেড

বিশেষ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম হত্যার বিচার দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান করবেন তারা।

সরেজমিনে দেখা যায়, দশটার আগে থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হতে থাকেন। সকাল ৯ টার পরেই শাহবাগ মোড়ে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সাম্য হত্যার বিচারের কোন আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখা পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হত্যার সঙ্গে জড়িত তিনজনকে আটকের কথা জানানো হয়।

শাহবাগ থানার ওসি খালেদ মুনসুর জানান, ছাত্রদল নেতা-কর্মীরা শাহবাগ মোড় ব্লক করেছেন। এজন্য এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এমবি

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮