হোম > রাজধানী

‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ প্রদর্শনী পরিদর্শন করলেন পাকিস্তানের হাইকমিশনার

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ‘এসএস এডিট’ ও ‘অরা এক্সিবিট’ যৌথভাবে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে বাংলাদেশ ও পাকিস্তানের স্বনামধন্য ডিজাইনারদের সঙ্গে মতবিনিময় করেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি দুই দেশের ডিজাইনারদের সৃজনশীলতা ও নিপুণ কারুশিল্পের ভূয়সী প্রশংসা করেন এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবার প্রতি শুভকামনা জানান।

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের ডিজাইনার ও উদ্যোক্তাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাইকমিশনার। তাঁর মতে, এ ধরনের আয়োজন শুধু বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নেই নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন ও পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধিতেও অত্যন্ত সহায়ক।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীটি শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান ডিসি ফরিদার

নিয়োগকালীন কর্মএলাকা অবসর পর্যন্ত বহাল রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি

৫০ লাখ মানুষকে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের

পাহাড়-সমতল, ধর্ম-বর্ণে বিভাজন নয়, সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

১৪৬ নতুন সরঞ্জাম আসছে ইউএস-বাংলায়, বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা