হোম > রাজধানী

অর্থ লুটের ঘটনায় দুই বিদেশি নাগরিকসহ আটক ৩

স্টাফ রিপোর্টার

সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে শতাধিক গ্রাহকের বিপুল অর্থ আত্মসাৎ করার দায়ে দুই নাইজেরিয়ান নাগরিকসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের মিডিয়া সেন্টার থেকেই এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যম ব্যবসায়ীদের কাছ থেকে একটি চক্র কয়েক দফায় অর্থ আত্মসাৎ করছে। একই সাথে গণ্যমান্যদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চক্রটি সুকৌশলে প্রতারণার ফাঁদ তৈরি করে। বিশ্বাস অর্জন করলেই হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা। ধরনের প্রতারণা বর্তমানে ব্যাপক হারে বেড়েছে এবং চক্রটি তথ্য প্রযুক্তির দিক থেকে যথেষ্ট দক্ষ।

এই চক্রটি ধরতে র‍্যাব-১ এর একটি চৌকষ দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সনাক্ত করে। ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন বিদেশি সোশ্যাল মিডিয়া নম্বর অনুসন্ধান করে।

চক্রটিতে কিছু নাইজেরিয়ান নাগরিক জড়িত যারা বাংলাদেশী মেয়েদের মিডিয়া হিসেবে ব্যাবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ক্যাশ ইন /ক্যাশ আউট করে প্রতারণার সুনিপুণ ফাঁদ তৈরি করে। মিডিয়ায় নিয়োজিত মহিলাদের মাধ্যমে বিশ্বাস অর্জন করার সাথে সাথেই হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮