হোম > রাজধানী

আগের সিদ্ধান্তে অটল সরকার, নতুন করে সিদ্ধান্ত হয়নি

তিতুমীর কলেজ প্রসঙ্গে উপ প্রেস সচিব

স্টাফ রিপোর্টার

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করেছেন বলে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘সরকার ওই সিদ্ধান্তে অটল আছে। নতুন করে কোন সিদ্ধান্ত নেয়নি।’

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, তিতুমীর কলেজের আন্দোলনের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে তা নিয়ে সরকার সচেতন আছে। তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন তারা (তিতুমীর শিক্ষার্থী) যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। তাদের কোনো দাবি-দাওয়া থাকলে এ বিষয়ে জনমত গড়ে তুলুক, কথা বলুক, লেখা লেখি করুক। যদি জনমত তৈরির মাধ্যমে দাবিটি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে ভবিষ্যতে সরকার বিষয়টি বিবেচনা করবে। সরকারে থেকে তাদের প্রতি আহ্বান তারা যেন সড়ক বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে।

জুলাই গণঅভ্যুত্থানের আহতের আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, তাদের বিষয়ে সরকার আন্তরিক। তারপরও কারও কারও মধ্যে হতাশা ও অস্থিরতা কাজ করছে। তাদের বিষয়ে সরকার সচেতন আছে। তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

মানব পাচার বন্ধে সরকারের অনেকগুলো সেল কাজ করছে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, সরকারের নিবিড় পর্যবেক্ষণের পরেও এ ধরনের কাজ হয়ে যায়। আমরা এটাকে আরও স্টেপআপ করার চেষ্টা করছি। যাতে বাংলাদেশ থেকে কোনভাবে মানবপাচার না হয়।

শাহজালালে সেই মাহদীকে আটকে দিল ইমিগ্রেশন

ডেমরা রোডে বৃক্ষ রোপণ করলেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী

জিয়া উদ্যানে ডেঙ্গু সচেতনতা ক্যাম্প উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

ঢাকায় হত্যা, নীলফামারিতে মাটির নিচ থেকে মিলল কার্টনবন্দি লাশ

শনির আখড়ায় ডিএসসিসি ও বিএনপির যৌথ উচ্ছেদ অভিযান

ফুটপাত দখলমুক্ত করতে ডেমরায় অভিযান, বিএনপি নেতাকর্মীদের সহায়তা

১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

মিরপুরে ১০৫ চাকু জব্দ, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার