হোম > রাজধানী

১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফলের আহ্বান

স্টাফ রিপোর্টার

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ ঘোষিত ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন নেতারা।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় আলেম-ওলামাদের মতবিনিময় সভায় এ আহ্বান জানান। আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা ৪ নং জোনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী।

মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, কাদিয়ানী সম্প্রদায় এদেশের মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করছে, এ দেশের আলেম-ওলামা ও তৌহিদ জনতা দীর্ঘদিন যাবত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দাবি করার পরও সরকার দাবি মেনে নিচ্ছে না। তাই কঠিন আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য সরকারকে বাধ্য করতে হবে। সে লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন সফল করা সবার ঈমানি দায়িত্ব।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাইউম, মুফতি মুজিবুর রহমান, মাওলানা ইসমাঈল যশোরী, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি হাবিবুর রহমান, মাওলানা শামসুদ্দিন বড়াইলি, চকবাজার মসজিদের ইমাম মাওলানা জসীম উদ্দিন, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা কামরুজ্জামান তাশফিক, মাওলানা কারী সিদ্দিকুর রহমান ও মুফতি জাকির হোসাইন প্রমুখ।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি