হোম > রাজধানী

মেথিকান্দা স্টেশনের ‘ববি’ হত্যায় র‍্যাবের জালে ৫ জন

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

জীবনের শেষ আশ্রয় ছিল একটি ছোট্ট রেলস্টেশন। বছরের পর বছর স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে মানুষের ভালোবাসা কুড়িয়েছিলেন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০)। সেই স্টেশনেই মধ্যরাতের অন্ধকারে তাকে নির্মমভাবে মারধর করে লুটে নেওয়া হয় কষ্টার্জিত সঞ্চয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানিয়েছে, শুক্রবার (১০ জুলাই) র‍্যাব-১১ ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মেথিকান্দা এলাকার মো. ইলিয়াস (৩৫), মো. সাকিব (১৯), বেলাল মিয়া (২৬) এবং নজরপুর এলাকার মো. দ্বীন ইসলাম (২৬) ও মো. রিফাত (২০)।

শুক্রবার বিকেলে রাজধানীর কাওরানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত ববি বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাঁকে বেধড়ক মারধরের পর তার কাছে থাকা প্রায় ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে ৮ জুলাই গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় প্রথমে দায়ের হওয়া মামলাটি পরে হত্যা মামলায় রূপ নেয়।

র‍্যাব কর্মকর্তা জানান, ঘটনাটির পরপরই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং স্থানীয় বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে পৃথক অভিযানে পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছে যে, ববি বেগম দীর্ঘদিন ধরে সামান্য সামান্য করে কিছু টাকা জমিয়েছিলেন—এ তথ্য তারা আগেই জানতে পারে। সেই টাকার লোভেই পরিকল্পনা করে গভীর রাতে তার ওপর হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে তার কাছে থাকা নগদ অর্থ নিয়ে তারা পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ববি বেগমের মৃত্যু হলে ঘটনাটি হত্যাকাণ্ডে পরিণত হয়।

র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না এবং লুট হওয়া অর্থের পুরো অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে কি না—এসব বিষয়ও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, ববি বেগম দীর্ঘদিন ধরে মেথিকান্দা রেলস্টেশনকে নিজের ঘরের মতো আগলে রেখেছিলেন। বাক্‌প্রতিবন্ধী হলেও প্রতিদিন স্বেচ্ছাশ্রমে স্টেশন পরিষ্কার রাখতেন এবং যাত্রীদের কাছে ছিলেন পরিচিত মুখ। তার মর্মান্তিক মৃত্যু এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত বিচার এবং স্টেশন এলাকার নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দখল

দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, মাসে কোটি টাকার ঘুস লেনদেন

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ

ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি সম্মেলন নভেম্বরে

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা হারালেন সিরামিক কর্মচারী

সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযান, তদারকিতে ডিএসসিসি প্রশাসক

বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী কনসার্ট ঢাকায়

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৮

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নীতিগত অনুমোদন