হোম > রাজধানী

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ‘আগামীর ভোলা’র

ভোলা-বরিশাল সেতু

স্টাফ রিপোর্টার

তিন দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘আগামীর ভোলা’ নামের একটি সংগঠন। ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস ভোলায় চাই ও ভোলায় সরকারি মেডিকেল কলেজের দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সংগঠনটি। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ হুঁশিয়ারি দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও ‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিম।

তিনি বলেন, সরকার দাবি পূরণে ৭ দিন সময় নিয়েছে। আমরা আশা করি আগামী ৭ দিনের মধ্যে সরকার তার কথা রাখবে। দাবি পূরণ করা না হলে ভোলার সব জনগণ ঢাকায় এসে রাজধানী অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়।

আগামীর ভোলা’র অন্যতম সংগঠক ইলিয়াস মাতাব্বর, তার বক্তব্যে ভোলার এই তিন দাবি আগামী ৭ দিনের মধ্যে আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ভোলার চতুর্দিকের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা ভোলাকে হুমকির মুখে ফেলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- আগামীর ভোলার অন্যতম সংগঠক অ্যাডভোকেট এমরান হোসেন, আফতাবনগর প্রেস ক্লাবের সভাপতি বাবলু পন্ডিত, দৌলতখান ফোরাম ঢাকার সভাপতি মো. কামাল উদ্দিন, ভোলা সমিতি ঢাকার যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, যুবনেতা বিল্লাল পাশা, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন, ছাত্র সমাজের (পার্থ) কেন্দ্রীয় আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা মাহবুবুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইব্রাহিম সুমন, ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক রেদওয়ান উল্লাহ, দৈনিক যুগান্তর রিপোর্টার আল-মামুন, ছাত্রদল মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বশিরউল্যাহ, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক আলমগীর, দ্বীপের সাবেক যুগ্ম সম্পাদক কাওসার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোলা ছাত্রকল্যাণের সভাপতি রবিউল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক মো. সোলায়মান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার, তিতুমীর কলেজের ভোলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ খোকন, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, কবি নজরুল কলেজের ভোলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক শাওন ভূইয়া, ছাত্রনেতা অর্ণব রুবেল, অপূর্ব রাকিব, আল আমিন, মেহেদি হাসান সাগর প্রমুখ।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮