হোম > রাজধানী

যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৩ জন গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তার অপর দুইজন হলো- সাগর বিশ্বাস ও মো. আপন।

বুধবার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটিটিসির একটি চৌকস দল আজ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওয়াহিদ পারভেজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পারভেজ গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটিটিসির আরএন্ডডি বিভাগের একটি দল একই দিনে দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর বিশ্বাসকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে আপনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮