হোম > রাজধানী

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮টার দিকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন সিফাতকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল। গ্রেফতারকৃত সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি দল রাত ৯টার দিকে উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। গ্রেফতার রাসেলের দলীয় পদবি না থাকসঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত তিন জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে ডিবি জানিয়েছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮