হোম > রাজধানী

সরকার যৌক্তিক দাবিগুলো পূরণ করবে আশা আইএসপিএবির

প্রথম ব্রডব্যান্ড এক্সপো

স্টাফ রিপোর্টার

নতুন সরকার টেলিকম সংশ্লিষ্টদের যৌক্তিক দাবিগুলো পুরণ করবে বলে আশা প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি বলছে, দেশে নতুন সরকার ক্ষমতায় এসেছে।

অন্তর্বর্তীকারীন সরকার টেলিকম গাইড লাইন ও পলিসি প্রণয়নের ক্ষেত্রে সকল স্কেটহোল্ডাদের পরামর্শ নেয়নি। বিষয়টি নিয়ে বার বার দাবি করলেও তারা তা শুনেননি। আমরা আশা করছি, বর্তমান সরকার সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে টেলিকম পলিসি নির্ধারণ করবে।

শনিবার সকালে রাজধানীর বনানীতে আইএসপিএবির কার্যালয়ে আগামী ১৩–১৫ এপ্রিল দেশে প্রথমবারের মতো ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম এ কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই এক্সপো দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এতে ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, ব্রডব্যান্ড এক্সপোর এবারের প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’। ব্রডব্যান্ড এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটি ইত্যাদি ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করবেন।

তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্যসমূহের প্রদর্শন করবে। এবারের প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভুঞাঁ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ন মহাসচিব মাহবুব আলম রাজু ও যুগ্ন মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন প্রমুখ।

ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯৩

র‍্যাবের অভিযান: ২০ মোবাইল কোর্টে জরিমানা ৩.৫৩ লাখ টাকা

বিমানবন্দরে স্বর্ণ ও ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

রাজউকের মোবাইল কোর্টে ১২ ভবন মালিককে জরিমানা

তুরাগে রানাভোলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

তুরাগে রানাভোলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ঢাকা রেসিডেনসিয়ালে ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার উদ্বোধন

অবৈধ কাউন্টার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

হাজারীবাগে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু