হোম > রাজধানী

ইফা ঢাকা বিভাগীয় কার্যালয়ে জাকাতের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের জাকাতের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনে সুবিধাভোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আনিসুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ার, সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মাহিন, ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুবিধাভোগী ব্যক্তিরা।

ইসলামিক ফাউন্ডেশন প্রতি অর্থবছরে জাকাত তহবিল থেকে দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এবার

অনুষ্ঠানে প্রধান অতিথি আঃ ছালাম খান বলেন, জাকাত শুধু অর্থ সহায়তা নয়, এটি দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর হাতিয়ার। ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ মহৎ উদ্যোগ পরিচালনা করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে। সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করা গেলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

সভাপতি আনিসুর রহমান বলেন, জাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সুবিধাভোগীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে।

জাকাতের চেক গ্রহণকারীদের মধ্যে অনেকে তাদের অনুভূতি প্রকাশ করেন। একজন সুবিধাভোগী বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই সহায়তা আমার পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। এর মাধ্যমে আমি ছোটখাট ব্যবসা শুরু করতে পারব। আরেকজন বলেন, আমার সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলাম। এই অর্থ আমার জন্য অনেক সহায়ক হবে।

ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে জাকাত তহবিলের পরিধি আরো বাড়ানো হবে এবং আরো বেশি সংখ্যক সুবিধাভোগীর কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর জাকাত তহবিল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮