হোম > রাজধানী

রাওয়ায় বইমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ১১তম রাওয়া বইমেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট অডিটোরিয়াম বইমেলা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

তিনি বলেন, বই মানুষের জীবনকে আলোকিত করে। সবাইকে তিনি বই পড়ার আভাসের আহ্বান জানান। অনুষ্ঠানে রাওয়ার প্রেসিডেন্ট কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকসহ রাওয়ার নেতৃবৃন্দ।

রাওয়া সূত্রে জানা গেছে, আজ ৩০ অক্টোবর , ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর রাওয়ার হেলমেট অডিটোরিয়ামে বইমেলা চলবে। এই বইমেলার সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত । মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশী ও বিদেশীর শীর্ষস্হানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের ৫৫টি স্টল থাকবে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ