হোম > রাজধানী

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা মেডিকেলে ট্রাকচালকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি

প্রতীকী ছবি

ভৈরব ওভার ব্রিজের নিচে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সজিব (২২) নামে এক যুবক ঢামেক হাসপাতালে নিহত হয়েছেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।

পরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সজিব পটুয়াখালীর বাউফল উপজেলার বট কাজল গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, গতরাতে আমার ছেলে ভৈরব এলাকা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিল। পথের মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন ট্রাক ড্রাইভার তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালের দিকে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ

এসডিএফে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি কর্মকর্তা-কর্মচারীদের

মহাখালী সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪