হোম > রাজধানী

তেজগাঁও সাতরাস্তা মোড়ে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আরমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দারাজের কর্মী ছিলেন। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা মো. ইকরাম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, আমার ছেলে সন্ধ্যায় সাতরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় ৩ থেকে ৪ যুবক তার কাছে পরিচয় জানতে চান। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক