হোম > রাজধানী

বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড জয় করলো বাংলাদেশ

ঢাবি সংবাদদাতা

বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশ গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস (GEC) ২০২৫-এ “কান্ট্রি অ্যাওয়ার্ড” অর্জন করে এক বিশাল সাফল্যের মাইলফলক অর্জন করেছে।

এই সম্মানজনক পুরস্কারটি বুধবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে অনুষ্ঠিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এর অ্যাওয়ার্ড সেশনে GEN বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন বাংলাদেশের পক্ষে গ্রহণ করেন।

বাংলাদেশের এই স্বীকৃতি প্রমাণ করে যে, GEN বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, KnowledgeVale এবং অন্যান্য ইকোসিস্টেম পার্টনারদের যৌথ প্রচেষ্টায় দেশব্যাপী একটি শক্তিশালী উদ্যোক্তা পরিবেশ গড়ে উঠছে।

জেন ক্যাম্পাস ঢাকা, স্মার্ট এক্সিলারেটর পোগ্রামস, শিমিনসডিজিটাল এবং ন্ট্রেপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ -এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের এই সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে।

জেন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, “এই পুরস্কার বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ, নারী উদ্যোক্তা এবং ইকোসিস্টেম নির্মাতাদের প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জন আমাদের সবাইকে আরও অনুপ্রাণিত করবে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে।”

এই সম্মাননা বাংলাদেশের উদ্ভাবনী শক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের প্রতি বিশ্বব্যাপী স্বীকৃতি এবং নতুন আন্তর্জাতিক সহযোগিতার দিক উন্মোচন করবে।

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) কর্তৃক আয়োজিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস প্রতি বছর বিশ্বের উদ্যোক্তা, নীতি নির্ধারক, বিনিয়োগকারী ও স্টার্টআপ প্রতিনিধিদের একত্রিত করে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮