হোম > রাজধানী

রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ইয়াসিন (৩০) নামে এক ব্যবসায়ী ছুরিকাঘাতে খুন হয়েছেন। রোববার রাতে কাজলা স্বপ্ন মার্কেট মায়ের দোয়া হোটেলের সামনে ঘটনা ঘটে।

চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। বর্তমানে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতো।

হাসপাতালে এসে নিহতের স্ত্রী শারমিন জানান, ইয়াসিনের খালাতো বোন জামাই আলামিন এর কাছে পাওনা ১০ হাজার টাকা চাইতে গেলে, কাজলা মায়ের দোয়া হোটেলের সামনে তাদের মধ্যে তর্কাতর্কি ঝগড়া হয়। এক পর্যায়ে ওই হোটেল থেকে বটি নিয়ে ইয়াসিন কে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে এগারোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক