হোম > রাজধানী

ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির যুব উইং জাতীয় যুবশক্তি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ২৩ জুন রাত ১১টার দিকে এনসিপি ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এ ন্যক্কারজনক হামলায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব এবং শ্রমিক উইংয়ের একজন সদস্য আহত হন। বর্তমানে আহত ব্যক্তিরা চিকিৎসাধীন।

আরও বলা হয়, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর আগেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা আমাদের গভীরভাবে শঙ্কিত করছে। এ ঘটনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮