হোম > রাজধানী

হাজারীবাগে যাত্রী সেজে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় যাত্রী সেজে এক ব্যাটারিচালিত রিকশাচালককে ছুরিকাঘাত করে তার রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত রিকশাচালকের নাম ফালান বেপারি (৪০)। তাকে রাত সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছুরিকাঘাতে আহত রিকশাচালকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ফালান বেপারির মেয়ের স্বামী সায়েম আহমেদ সাজু জানান, তার শ্বশুর ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালান। রাতে বিডিআর দুই নম্বর গেট থেকে যাত্রী বেশে দুজন নারী ও একজন পুরুষসহ মোট তিনজন তার রিকশায় ওঠেন। কিছুদূর যাওয়ার পর রিকশায় থাকা এই ছিনতাইকারীরা হঠাৎ পেছন থেকে ফালানকে আক্রমণ করে এবং রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

রিকশাচালক ফালান রিকশা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করে। এরপর তারা ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় সেখান থেকে ফালান তার বাসায় ফেরেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহত ফালান বেপারি শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাসপুর গ্রামের হযরত আলীর বেপারীর ছেলে। বর্তমানে তিনি লালবাগ শহীদ নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি