হোম > রাজধানী

হাজারীবাগে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জেরে লামিয়া (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হাজারীবাগ থানার সোনাগড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাগড় এলাকার বাসা নম্বর ৮১-এর পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন লামিয়া ও তার স্বামী আজমান হোসেন। ঘটনার সময় পারিবারিক বিরোধের একপর্যায়ে লামিয়া নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

স্বামী আজমান হোসেন বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। পরে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লামিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নয়াপাড়া গ্রামের এমদাদুল হকের মেয়ে। এ ঘটনায় হাজারীবাগ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা রেসিডেনসিয়ালে ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার উদ্বোধন

অবৈধ কাউন্টার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

পল্টনে স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

দারুস সালামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ২

বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগানো শ্রমিক ওমরের পাশে জামায়াতে ইসলামী

বিইউপিতে এসি মেরামতের সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে শুরু হচ্ছে পাহাড়ের বর্ণিল উৎসব ‘বিঝু-বৈসু-সাংগ্রাই

রাজধানীতে বাসের ধাক্কায় ১ জন নিহত, চালক আটক

ডিএমপির অভিযানে রাজধানীতে ১১ ব্যবসায়ীকে জরিমানা

গ্রিন লাইফ হাসপাতালে বৈদ্যুতিক জটিলতায় ধোঁয়া