হোম > রাজধানী

রাজধানীতে ভাড়া বাসায় নারী পুলিশ সদস্যের লাশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে রাজিয়া সুলতানা মিম (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তার বাবার।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে অচেতন অবস্থায় রাজিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজিয়ার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থানাধীন নয়াবাড়ি এলাকায়। রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি বাসায় স্বামী রাজিব মিয়ার সঙ্গে ভাড়া থাকতেন তিনি। এই দম্পতির একটি মেয়ে রয়েছে।

ভুক্তভোগীর বাবা মোহাম্মদ নাসির উদ্দিন বাচ্চু জানান, তার মেয়ে পুলিশে চাকরি করেন। মেয়ের স্বামীও পুলিশ সদস্য। পারিবারিক কলহের জেরে রাত ১০টার দিকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে তার স্বামী অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবগত করা হয়েছে।

সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

মহানবীর রাষ্ট্রব্যবস্থা সর্বাধুনিক মডেল হতে পারে

কাদিয়ানীদের ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণার দাবিতে সমাবেশ-মহাসমাবেশ ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

নাগরিকদের দায়িত্ববোধ জাগাতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ সাইকেল র‍্যালি

রাজধানীতে তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানীবিরোধী আন্দোলনে নতুন ভিত্তি তৈরি করবে

রাজধানীর শাহজাদপুরে পুরনো দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২

হোটেল-স্পায় অবৈধ কর্মকাণ্ড বন্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

১৫ আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে র‌্যাবের কড়া নজরদারি