হোম > রাজধানী

আইডিয়াল স্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগ অভিভাবক ঐক্য ফোরামের

স্টাফ রিপোর্টার

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস

শিক্ষাবর্ষের শেষ দিকে এসে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ক্যাম্পাসে অবৈধ ভর্তি বাণিজ্যের অভিযোগ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান এবং অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, শিক্ষা বর্ষের শেষে জুলাই মাসে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি করানো দুঃখজনক। কোন দেশে এ ধরনের নিয়ম-কানুন চালু থাকার কথা না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং আদালতের আদেশের দোহাই দিয়ে, তাদের কাঁধে বন্দুক রেখে স্কুল কর্তৃপক্ষ গোপনে টাকার বিনিময়ে অনেক অবৈধ ভর্তি বাণিজ্য করার অভিযোগ উঠেছে।

ইতোমধ্যে আইডিয়াল স্কুলে বিভিন্ন দোহাই ও তালিকায় শ'খানেক শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করা হয়েছে এবং বর্তমান অ্যাডহক কমিটি সাড়ে পাঁচশ’ শিক্ষার্থীকে টাকার বিনিময়ে এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে বদলি করিয়েছে এবং দুই কোটি টাকার বেশি বদলি বাণিজ্য করেছে। এ ধরনের অবৈধ ভর্তি ও বদলি বাণিজ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

তারা আরও বলেন, আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ সরকারি নিয়মনীতি পালন না করে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা টিউশন ফি ও পরীক্ষার ফি আদায় করে লুটপাট করছে।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ