হোম > রাজধানী

জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা টিআইবির

বিশেষ প্রতিনিধি

জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে ধারণাগত ও নৈতিক বোঝাপড়া উন্নত করতে এবং অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাদার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর সদস্যদের জন্য ‘জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, বিশেষত নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত নীতি কাঠামো, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন, জবাবদিহিতা এবং তথ্যের স্বচ্ছতা-সংক্রান্ত সুশাসনের ঘাটতি ও দুর্নীতির ঝুঁকিপ্রবণ ক্ষেত্রগুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের স্পষ্ট ধারণা প্রদানের মাধ্যমে তাদের অনুসন্ধানী প্রতিবেদনকে আরো কার্যকর, প্রভাবশালী ও জনমুখী করে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণের সমাপনী পর্বে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়াটি প্রত্যাশিত গতিতে হচ্ছে না উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এর অন্যতম কারণ হলো পুরো সেক্টরটি এখন ‘ফসিল ফুয়েল’ বা জীবাশ্ম জ্বালানি লবির মাধ্যমে নীতি করায়ত্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে কার্যকরী শক্তি গণমাধ্যম। যত বেশি তথ্যনির্ভর অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসবে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা তত সহজ হবে।’

এফইআরবি’র সদস্যভুক্ত জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকরা ১০ থেকে ১২ এপ্রিল রাজেন্দ্রপুরের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (সিডিএম)-এ আয়োজিত এ আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ডেটা সাংবাদিকতা এবং তথ্যের উৎস ও প্রাপ্যতা; অনুসন্ধানী সাংবাদিকতার মূলনীতি, সরঞ্জাম ও কৌশল এবং জ্বালানি খাতে সুশাসন-সংক্রান্ত ঝুঁকির ক্ষেত্রসমূহ; বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা; জ্বালানি খাতে প্রতিবেদনের সুযোগ, প্রতিবন্ধকতা ও তথ্যের বিশ্বাসযোগ্যতা; এবং বিভিন্ন ডেটা বিশ্লেষণ সরঞ্জামের ব্যবহার ও ডেটা উপস্থাপন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দলগত অনুশীলন ও আলোচনার মাধ্যমে বৈশ্বিক চর্চা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুসন্ধানী প্রতিবেদনের কার্যকর কৌশল মূল্যায়ন করা হয়।

সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন এফইআরবি’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ এবং ভাইস চেয়ারম্যান হাসান আজাদ। প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন মিডিয়া অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) হেল্প ডেস্কের অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা; কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী; গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিল (জিএসসিসি)-এর ইনফরমেশন ইন্টিগ্রিটি ও অ্যান্টি-ডিসইনফরমেশন বিভাগের সিনিয়র অ্যাসোসিয়েট কুন্তল রায়; এবং টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, এনার্জি গভর্নেন্স বিভাগের সমন্বয়ক মো. নেওয়াজুল মওলা এবং আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহ-সমন্বয়ক রিফাত রহমান।

রজাধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া লাশ উদ্ধার

পুরান ঢাকায় জেলা প্রশাসকের উদ্যোগে বৈশাখী মেলা

তামাক পণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

মতিঝিল-কমলাপুরে উচ্ছেদ ঠেকাতে সংবাদ সম্মেলন

ঢাকা দক্ষিণে ৫৪০ কেন্দ্রে হামের টিকাদান শুরু

ঢাকার যানজট নিরসনে ১১ প্রস্তাব

ঢাকা উত্তরের ৫৯৯ কেন্দ্রে হামের টিকাদান শুরু

ঢাকার ৭ পাম্পে তেল নিতে লাগবে অ্যাপ

কেরানীগঞ্জে ১০ হাজার গ্রাহকের জমি প্লট নিয়ে উষা-নাজিমের প্রতারণা

প্রশাসক অপসারণ ও চাঁদাবাজদের শাস্তি দাবি মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির