হোম > রাজধানী

পল্টনে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) রাত আড়াইটার দিকে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ডিবির এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিবি লালবাগ বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার থামাতে গেলে ভেতরে থাকা মাদক কারবারিরা গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮