হোম > রাজধানী

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাক হেলপারের

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান স্টেডিয়ামের বিপরীতে পাশে রাস্তায় গাড়ির চাপায় মো. শাহাবুল মিয়া নামে ট্রাক হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

ভোর পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অচেতন অবস্থায় শাহাবুল মিয়া নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো :ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্রাক চালক মো. শামীম তিনি বলেন, শাহাবুল ছিল ট্রাকের হেলপার। ট্রাকে মাল বোঝাই করে রংপুর যাওয়ার পথে স্টেডিয়ামে পাশে গুলিস্তান এলাকায় গাড়িটির চাকা গর্তে পড়ে আটকে যায়। পরে ঐ গাড়িটিকে সেখান থেকে উঠানো জন্য আরেকটি গাড়ির মাধ্যমে ধাক্কা দেয়া হচ্ছিল। এ সময় দুই গাড়ির মাঝে চাপা পড়ে শাহাবুল।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাবুল।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ