হোম > রাজধানী

বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে মাকরোশা মাজার এলাকার একটি ৫ তলা ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। সোমবার ভোরে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরও ২২ মিনিট চেষ্টা চালিয়ে ভোর ৫টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৭ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা থেকে আমিন উদ্দিন নামে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, আমিন উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ভবনের দ্বিতীয় তলায় একটি ফার্নিচার দোকানের ম্যানেজার ছিলেন।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার