হোম > রাজধানী

গুলশানের পুলিশ প্লাজা এলাকায় গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশান পুলিশ প্লাজা এলাকায় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সিআইডির ক্রাইমসিন ইউনিট উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন গুলশান থানার ডিউটি অফিসার রিপন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এ গুলির ঘটনা ঘটে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি দৌড়ে রাস্তার ওপর চলে যান। তারপরও তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। নিহত ব্যক্তির নাম সুমন। মহাখালী টিভি গেট এলাকার বাসিন্দা তিনি।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮