হোম > রাজধানী

চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে বাককুশা বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মোরশেদ আলম তানিম (১৮)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ১০২নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাতে তানিমকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত তানিম লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর সোনাপুর গ্রামের ফিরোজ আলমের ছেলে।

নিহতের মামা তারেক হোসেন বলেন, ‘আমরা জানতে পারি রাতে চকবাজারের বাককুশা বাজারের সামনে আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০২নং ওয়ার্ডে ভর্তি দেন। পরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সে মারা যায়। কে বা কারা আমার ভাগিনাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়টি আমরা জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

উত্তরায় ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

আল্লামা নূরুল হকের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কমিটি পুনর্গঠন

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদনে মিলল সাড়া, অসহায়দের পাশে ঢাকা জেলা প্রশাসক

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ডেমরায় বাওয়ানী স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের