হোম > রাজধানী

যাত্রাবাড়ী এলাকায় সব অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়াসহ কয়েকটি এলাকায় গত তিন দিন অভিযান চালিয়ে বায়ুদূষণকারী সব অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এসব অবৈধ ব্যাটারি কারখানাগুলো হতে নির্গত ধোয়া পুরো এলাকায় বায়ুদূষণ ঘটাচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সব দূষণকারী কারখানা বন্ধ করে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত তিন দিন ধরে যাত্রাবাড়ীর মাণ্ডা, গ্রীন সিটি নামে আবাসিক এলাকার পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে আরেক আবাসিক এলাকা গ্রীন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল। এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলো বন্ধ পাওয়া গেছে। অভিযানে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

কোনাপাড়ার স্থানীয় বাসিন্দাদের বরাতে পরিবেশ অধিপ্তর জানায়, অভিযানের ফলে অবৈধ ব্যাটারি কারখানা আর নেই। তবে কেউ নতুন করে চালালে পরিবেশ অধিদপ্তরকে তারা জানাবেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮