হোম > রাজধানী

তরুণীকে মারধর: আপন কফি হাউজের মালিকসহ আটক ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর তালতলা এলাকায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ভিডিওটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এরই প্রেক্ষিতে ওই কফি হাউজের মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটককৃত হলেন- আপন কফি হাউজের মালিক জিয়াউর রহমান, ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ আমার দেশকে জানান, রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে জানা গেছে, ঘটনাটি গত ১১ এপ্রিলের। ওই ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ওই তরুণী কফি হাউজে এসে প্রায় বিরক্ত করতো। আমরা ওই তরুণীকে খুঁজছি।

ডিএনসিসি এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিনামূল্যে দুস্থদের জন্য সেহরি-ইফতারির আয়োজন করছে মাস্তুল মেহমানখানা

চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

২০২৫ সালে ৩২ হাজার কলারকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯

তিন দিনের মধ্যেই ডিএনসিসিকে মশক মুক্ত করতে হবে