হোম > রাজধানী

ফুটপাত দখলমুক্ত করতে ডেমরায় অভিযান, বিএনপি নেতাকর্মীদের সহায়তা

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরা রোডের ফুটপাত দখলমুক্ত করতে, অবৈধ ভাঙারি দোকান, অননুমোদিত গাড়ি পার্কিং এবং পরিবেশদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার মৃধাবাড়ী থেকে কাজলা হয়ে কুতুবখালী পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হকারদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করলেও পরে রাজনৈতিক নেতাদের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট, অবৈধ ভাঙারি ব্যবসা এবং রাস্তার জায়গা দখল করে রাখা যানবাহন সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে রাস্তার পাশে পুরনো গাড়ি এনে কেটে বিক্রি করার মতো পরিবেশদূষণকারী কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ডিএসসিসির সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ নবিউল্লাহ নবী, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক শ্যামল, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফেরদৌস হোসেন রনিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অভিযান শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ নবিউল্লাহ নবী বলেন, জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনায় আমরা সহযোগিতা করব।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকারি জায়গা বা ফুটপাত দখল করে কাউকে বসতে দেওয়া হবে না। জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, ভাঙারি দোকান ও অবৈধ পার্কিংয়ের কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। নিয়মিত এমন অভিযান চালানো হলে এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

মিরপুরে ১০৫ চাকু জব্দ, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

তদবির ঠেকাতে ঢাকা জেলার ৯ ভূমি কর্মকর্তাকে বদলি

ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে খনন কাজ শুরু করল ডিএসসিসি

যাত্রাবাড়ী পার্কের চারপাশ দখলমুক্ত করল ডিএসসিসি

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

কূটনৈতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ

প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু