হোম > রাজধানী

চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশনের অ্যাজমা দিবস পালন

স্টাফ রিপোর্টার

প্রতি বছরের ন্যায় এ বছরও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব অ্যাজমা তথা হাঁপানি দিবস। দিবসটি উপলক্ষে হাঁপানি সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে র‌্যালি করেছে দা চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দিবসটি উপলক্ষে র‌্যালি করে সংগঠনটি। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এটি অনুষ্ঠিত হয়।

এ সময় দিবসটির তাৎপর্যপূর্ণ তুলে ধরে মানুষের জীবনে হাঁপানির প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে জোর দেন বক্তারা।

র‌্যালিতে বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জহিরুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়াসহ হাসপাতালে সকল স্তরের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীসহ আড়াই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে প্রতিষ্ঠানটির অডিটোরামে অ্যাজমা চিকিৎসা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা এবং বেলুন ও ফেস্টুন উড়ানো হয়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮