হোম > রাজধানী

মাংস বিক্রেতাদের জন্য নতুন নির্দেশনা

আমার দেশ অনলাইন

রাজধানীর মাংস ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ নির্দেশনা অমান্য করলে শাস্তি পেতে হবে।

সংস্থাটির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশু জবাই ও মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত ফি আদায় বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এবং ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন গবাদি পশুর মাংসের দোকানগুলো থেকে প্রতি জবাই পশুর জন্য নির্দিষ্ট হারে ফি দিতে হবে। এর মধ্যে ছাগল বা ভেড়ার জন্য ১০ টাকা, গরুর জন্য ৫০ টাকা এবং মহিষের জন্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিটি করপোরেশন এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মাংস ব্যবসায়ীকে মেনে চলার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ এই নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮