হোম > রাজধানী

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি

স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বাসায় অস্ত্র, মাদক, অবৈধ টাকা রয়েছে দাবি করে মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে যায়। রাত দেড়টা পর্যন্ত ছাত্র-জনতা তল্লাশি চালালেও কিছু পাওয়া যায়নি বলে বুধবার আমার দেশকে জানিয়েছেন গুলশান থানার ওসি মাহমুদুর রহমান।

ওই বাড়িতে নিচ তলায় ছাত্র-জনতা ও বিএনপির মোটরচালক দলের একদল নেতাকর্মী তল্লাশি চালান। রাতে উপস্থিত ছাত্র-জনতা জানিয়েছেন বাসার দ্বিতীয় তলায় তল্লাশি চালালে অনেক কিছু পাওয়া যাবে। বাড়িটির দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হবে কিনা, জানতে চাইলে গুলশান থানার ওসি পরে কথা বলবেন বলে জানান।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে ছাত্র-জনতা, পুলিশ এবং সেনাবাহিনী সেখান থেকে চলে যায়।

বাসার নিচতলা থেকে কোনো কিছু খোয়া পাওয়া গেছে কিনা, বাড়ির লোকজনের সাথে কথা বলে জানানো জানা যাবে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ