হোম > রাজধানী

টাকা না পেয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাংচুর

আতিকুর রহমান নগরী

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাংচুর করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের কিছু আহতরা।

মঙ্গলবার সন্ধ্যায় বারডেম হাসপাতালের পাশে অবস্থিত কার্যালয়টিতে তালা লাগিয়ে ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ সময় উত্তেজিত হয়ে উপস্থিত ২০ থেকে ২৫ জন ‘জুলাই যোদ্ধা’ অফিস ভাংচুর করেন।

আহতদের অভিযোগ, পুরোপুরি সুস্থ ব্যক্তিরা ফাউন্ডেশন থেকে টাকা পেয়েছে। কিন্তু প্রকৃত আহতদের এক লাখ টাকাও দেয়া হয়নি।

এ বিষয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর বলেন, “আহতদের অনেকে এখনো মানসিক ট্রমায় আছেন। তাদের এই রাগ ও ভাংচুরের একটি প্রেক্ষাপট আছে। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। তারা উত্তেজিত ও হতাশাগ্রস্ত।”

তিনি বলেন, “আহতদের প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে ব্যবধান রয়েছে। গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত ৮০৬ জনকে টাকা দেওয়া হয়েছে। বাকিদেরও ধাপে ধাপে দেওয়া হবে। আমরা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছি।”

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ

ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

খাগড়াছড়ি থেকে ঢাকামুখী বাসে ইয়াবা পাচার, ৯ হাজার পিসসহ গ্রেপ্তার ২