হোম > রাজধানী

শাপলা না হলে চব্বিশ আসতো না: হাদি

স্টাফ রিপোর্টার

শাপলা চত্বর শিখেয়েছে কিভাবে ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে বুক চেতিয়ে দিয়ে লড়াই করতে হয়। তাছাড়া শাপলা না হলে চব্বিশ আসতো না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি।

সোমবার বিকালে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে জুলাই জনতার ব্যানারে আয়োজিত 'শাপলা সংহতি' কর্মসূচিতে এসব কথা বলেন।

হাদি বলেন, এই শাপলা চত্বর শিখেয়েছে গ্রাম-গঞ্জ থেকে কিভাবে ঐক্য হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে হয়। কিন্তু লজ্জা লাগে আজ এই গণহত্যার বিচারের দাবিতে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। তিনি বলেন, আমরা ইন্টেরিমকে বলতে চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যায় শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, ইনকিলাব মঞ্চের সদস্য সশুব আব্দুল্লাহ আল জাবের, কেন্দ্রীয় কমিটি সদস্য মাসুদুর রহমান আদনান, ঢাবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, জবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, হাজার শহীদের রক্ত মাড়িয়ে আমরা আজ এমন একপর্যায়ে পৌঁছেছি, যেখান থেকে আমাদের স্পষ্ট দাবি সকল গণহত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮