হোম > রাজধানী

রাজধানীতে নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ স্বজনদের

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এক ব্যবসায়ীকে ধরে নিয়ে নির্যাতনে মৃত্যু অভিযোগ স্বজনদের । রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের একটি বাসা থেকে মো. নজরুল ইসলাম (৪৩) ফুটপাতে পুরি ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বাসা থেকে বাসাবো ক্যাম্পে নিয়ে যাওয়ার পর উপর্যুপরি মারধর নির্যাতনে মৃত্যুর অভিযোগ স্বজনদের।

শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের মামা কামাল হোসেন বলেন, ভাগ্নে নজরুল ইসলাম পেশায় পুরি, সিঙ্গারার হোটেল ব্যবসায়ী । শুক্রবার দিবাগত রাতে এগারোটার দিকে সেনাবাহিনীর ৫-৬ জন এক ব্যক্তিকে আটক করে তাকেসহ নজরুলের বাসায় গিয়ে বাসা তল্লাশি করে মারধর করে ও বলতে থাকে তোর ঘরে আট হাজার ইয়াবা আছে অস্ত্র আছে। এবং তার ঘরে থাকা দেড় লক্ষ টাকা ও দুটি মোবাইলসহ তাকে ধরে নিয়ে বাসাবো ক্যাম্পে নিয়ে যায় ।

সেখানে তার স্ত্রী আকলিমা বেগমকে নিয়ে গিয়েছিল। নজরুল ইসলামকে উপর্যপরি মারপিট করার পরে সে অচেতন হয়ে পড়ে। পরে দুই হাজার টাকা তার স্ত্রী আকলিমা বেগমের হাতে দিয়ে মুগদা হাসপাতালে নিয়ে যেতে বলেন।

মৃত নজরুল ইসলাম মাদারীপুর জেলা কালকিনি উপজেলার পাঙ্গাইসা গ্রামের মৃত রহিম মোল্লার ছেলে। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ চারতলা গলির একটি ভাড়া বাসায় পরিবারসহ থাকতো । দুই ছেলের জনক ছিলেন তিনি।

খিলগাঁও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইয়াবার ব্যবসা করতো।

রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকায় সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ কার্যক্রমের উদ্বোধন

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চিড়িয়াখানা থেকে সরানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’কে

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীতে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশের মৃত্যু