হোম > রাজধানী

তেল না পেয়ে ঢাকায় মহাসড়ক অবরোধ বাইকারদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দরে তেল (অকটেন) না পেয়ে মহাসড়ক অবরোধ করেছে বাইকাররা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন তারা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) বিপরীত পাশের মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করা হয়।

রাত পৌনে ১১টার দিকে উত্তরা পূর্ব থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের সহযোগিতায় বাইকারদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

বিক্ষুব্ধ বাইকাররা গণমাধ্যমকে জানান, তারা সন্ধ্যা থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হটাৎ করে পাম্পের লোকজন সব বন্ধ করে চলে যান।

একজন বাইকার বলেন, ‘আমরা তেলের জন্য অপেক্ষা করতে করতে সর্বশেষ রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছি। কারণ তেল ছাড়া আমাদের এখন কোথাও যাওয়ার পথ নেই।’

মাসুদ হাসান ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদের পাম্পে তেল শেষ হয়ে গেছে। পরে চলে গেছি। কারণ, শেষ হওয়ার পর ঝামেলা হবে, সেটা আমরা আগে থেকেই জানি। রাত সাড়ে ১০টার দিকে বাইকাররা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেছে।’

পুলিশ জানিয়েছে, তেল না পেয়ে বাইকাররা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা

ডামের ডিআইসির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

ধানমন্ডিতে দিনের আলোয় ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

আগামী কোনো নির্বাচনে একটি ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

সংসদ ভবনের সামনে ছিনতাই, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তাসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি