হোম > রাজধানী

রাজধানীতে লরিচাপায় ইঞ্জিন মিস্ত্রি নিহত

স্টাফ রিপোর্টার

তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় লরির চাপায় মো. নুরে আলম হোসেন নয়ন (১৭) নামে এক ইঞ্জিন মিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় লরির চালক নজরুল তাকে প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুল আলিম জানান, নুরে আলম সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। পরে তিনি খবর পান, তার ছেলে দুর্ঘটনার শিকার হয়েছেন। লরির পেছনের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়।

নয়ন এএম খান কোম্পানিতে ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করতেন। একই কোম্পানির লরির চাপায় তিনি প্রাণ হারান। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নুরে আলম চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল গ্রামে। বর্তমানে তিনি তেজগাঁওয়ের বেগুনবাড়ি দিবিকার মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

এআরবি

ঢাকায় হকারদের ডিসিপ্লিনে আনার চেষ্টা চলছে: দক্ষিণ সিটি প্রশাসক

রাজধানীতে কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা

গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

রাজধানীতে পুলিশের ওপর হামলাকারী সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলাকারী সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

পিস্তল-গানপাউডারসহ আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

সড়কে ৬ মাসের মধ্যে পুরোপুরি স্বয়ংক্রিয় মামলায় যাবে: ডিএমপি কমিশনার

বাজেটে তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি

কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসার সুযোগ তৈরির আহবান