হোম > রাজধানী

বিইউএফটিতে নবীনবরণ অনুষ্ঠিত

আমার দেশ ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফল সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিকেএমই’র চেয়ারম্যান মো. হাতেম ও বিটিএমএ’র চেয়ারম্যান শওকত আজিজ রাসেল।

অনুষ্ঠানে আরও কথা বলেন, ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল করিম চৌধুরী, বিজ্ঞান অনুষদ ও বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল ও পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবায়েত চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সদ্য ভর্তি হওয়া ১ জন ও প্রাক্তনদের পক্ষ থেকে ১ জন শিক্ষার্থী তাদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা এবং নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আয়োজনের শেষাংশে পরিবেশিত হয় টেকনিক্যাল সেশন ও সাংস্ক্তিক অনুষ্ঠান।

পাখিদের স্বর্গরাজ্য ঢাকা ডিসি অফিসের ছাদ

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ

ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক