হোম > রাজধানী

অভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ

স্টাফ রিপোর্টার

অভিনেতা সিদ্দিককে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে একদল যুবক তাকে রমনা থানায় সোপর্দ করেছে। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম।

তিনি জানান, মঙ্গলবার বিকালে অভিনেতা সিদ্দিককে রক্তাক্ত অবস্থায় একদল যুবক থানায় নিয়ে আসে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, ঢাকার কাকরাইলের তাবলিগের মারকাজ মসজিদের সামনে মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময়ও কেউ তাকে মারধর করছিলো। এসময় কান্না করতে দেখা গেছে সিদ্দিককে।

হামলাকারীরা বলেন, আমরা সিদ্দিককে নয়, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।

উল্লেখ্য, সিদ্দিক বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনকালে সরকারের মনোনয়ন চেয়েছিলেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮